আদালতরূপগঞ্জ
অনুমোদনহীন ভোজ্য তেল বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন এবং ভুয়া ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভোজ্য তেল মোড়কজাত ও বিক্রির দায়ে একটি তেল কলকে বড় অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) উপজেলার কাজীপাড়া এলাকায় অবস্থিত ‘বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিল’-এ এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় গৃহীত এই অভিযানে প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তেল বাজারজাত করছিল এবং প্যাকেটজাত করার ক্ষেত্রে ভুয়া ব্র্যান্ডের লোগো ব্যবহার করছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী অনুমোদনহীন পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় বিএসটিআই-এর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো ব্যবসায়ী যদি আইন অমান্য করে এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বাজারজাত করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে সকল শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানকে আইনি প্রক্রিয়া মেনে স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

লোড হচ্ছে...