জাতীয়
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনী ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে আদালতের নির্দেশনা দেশের সব গণমাধ্যমকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অনুচিত। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তবে এই ধারা অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে সহযোগী হিসেবে দেখে এবং গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে সিদ্ধান্ত পরিমার্জন করে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ‘রিফর্মড’ বা অন্য যেকোনো নামে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ দেওয়া হবে না। সরকারের এ বিষয়ে অবস্থান কঠোর বলে জানান তিনি।

লোড হচ্ছে...