নারায়ণগঞ্জসদর
তারেক রহমানের কাছে মানুষের প্রত্যাশা পৌঁছে দিচ্ছেন মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো, গণতন্ত্র এবং নাগরিক জীবন নিয়ে সাধারণ মানুষের স্বপ্ন ও প্রত্যাশা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে “কেমন বাংলাদেশ চাই—তারেক রহমানকে লিখুন” শীর্ষক জনমত সংগ্রহ কর্মসূচি। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর) শহরের চাষাড়া শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।
দুই দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনেও নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে নারী ও প্রবীণ নাগরিকরা অত্যন্ত গুরুত্বের সাথে লিখিতভাবে তাঁদের মতামত, প্রস্তাব ও প্রত্যাশার কথা তুলে ধরেন। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার নিরিখে একটি জনবান্ধব ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চাহিদা ফুটে ওঠে তাঁদের লেখনীতে।
সংগৃহীত জনমতগুলোতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সাধারণ মানুষ তাঁদের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার দাবি জানিয়েছেন। একইসঙ্গে একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা এবং সুশাসনের প্রয়োজনীয়তার কথা নাগরিকরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
জনগণের প্রত্যাশার তালিকায় আরও উঠে এসেছে—বিগত ফ্যাসিবাদী শাসনের সময়কার নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা। শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সাশ্রয়ী সেবা নিশ্চিত করা, গ্রাম-শহরের বৈষম্য কমানো এবং নারী ও যুবকদের জন্য নিরাপদ ও কর্মমুখর ভবিষ্যৎ নির্মাণের আকাঙ্ক্ষাও নাগরিকদের মতামতে প্রতিফলিত হয়েছে।
কর্মসূচির আয়োজক ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান জানান, জনগণের এই সরাসরি ভাবনা ও চাহিদাকে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা ও রাষ্ট্রচিন্তায় অন্তর্ভুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংগৃহীত সকল মতামত সংকলন করে অতিদ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়া হবে।
দিনব্যাপী এই জনমত সংগ্রহ কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

লোড হচ্ছে...