নারায়ণগঞ্জবন্দর
আচরণবিধি লঙ্ঘন করায় মাকসুদ ও কালামকে জরিমানা
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির প্রার্থী আবুল কালাম ও স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনকে নগদ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার নাসিক ২০ নম্বর ওয়ার্ড এবং মুছাপুর ইউনিয়নে পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার নাসিক ২০ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। অভিযানকালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে আচরণবিধির ১৩(ঙ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অন্যদিকে, একই দিনে উপজেলার মুছাপুর ইউনিয়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সহযোগিতায় যৌথ টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযানে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মাকসুদ হোসেনের বিরুদ্ধে প্রচারণায় আলোকসজ্জা ব্যবহার এবং একই ইউনিয়নে একাধিক নির্বাচনি ক্যাম্প স্থাপন করার প্রমাণ মেলে। নির্বাচনি বিধিমালার ১৩(গ) ও ১৩(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং প্রার্থীদের সমান সুযোগ বজায় রাখতে এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...