নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ কলেজের সামনের স্থাপনা সরাতে হবে: তিন ছাত্র সংগঠন
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জ কলেজের সামনের অবৈধ স্থাপনা সরানোর দাবি জানিয়েছে কলেজটির তিন ছাত্র সংগঠন। সংগঠনগুলো হলো- ছাত্র ফেডারেশন, ছাত্রদল ও ছাত্রশক্তি। গত শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে সগংঠন তিনটি এ দাবি করে বলে এক বিবৃতিতে জানায়।
বাস ভাড়া বাড়ানো, কলেজের সামেরন অবৈধ স্থাপনা উচ্ছেদ, হকার ও যানজটমুক্ত করার প্রতিবাদে এ সমাবেশ হয়।
এতে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, আমরা লক্ষ করছি, শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ২৪ পরবর্তী সময়ে জনগণের অধিকার নিশ্চিত হওয়ার কথা থাকলেও বাস্তবে উল্টো চিত্র দেখছি। নারায়ণগঞ্জ কলেজের সামনে বাস টার্মিনাল, অবৈধ দোকান ও পরিবহন কাউন্টার থাকার কারণে শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ২ নং রেলগেট এলাকায় তীব্র যানজটে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।
ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে বারবার ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এমন বিশৃঙ্খল পরিবেশ শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে।
ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক আবিদ রহমান ও মিডিয়া ও প্রচার সেল মহানগরের সদস্য রাফিন হাসান বলেন.,
নারায়ণগঞ্জ কলেজকে ঘিরে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া যানজট ও অব্যবস্থাপনা অবসান ঘটাতে হবে। শিক্ষার্থীদের চলাচলের পথ দখল করে হকার ও পরিবহন কাউন্টার বসানো যাবে না।
সংগঠনগুলোর ৪ দাবি:
১ নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে।
২ কলেজের আশেপাশের হকার সমস্যা দূর করে করতে হবে।
৩ কলেজের সামনে ট্রাফিক পুলিশ/যানজট নিরসন কর্মী নিয়োগ দিতে হবে।
৪ কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র সরিয়ে নিতে হবে।

লোড হচ্ছে...