জাতীয়
হাতে মেহেদী, পকেটে চিরকুট
রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ
NewsView6

ছবি : সংগৃহীত
নিউজভিউ ডেস্ক
রংপুরের পীরগাছায় আতিক হোসাইন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।
রবিবার (৩১ মে) সকালে উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে তার মাথাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয় লোকজন মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
তার হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। প্যান্টের পেছনের পকেটে থাকা চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’
পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইউছুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

লোড হচ্ছে...