নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে হেরোইনসহ যুবক আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫০ পুরিয়া হেরোইন। আটককৃত ব্যক্তির নাম মো. ফয়সাল (৩২), তিনি সুমিলপাড়া এলাকার গফুর ভাণ্ডারীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ফয়সালের কাছ থেকে ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ ছিল।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার যাবতীয় প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

লোড হচ্ছে...