বিশেষ
তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: ড. আসিফ নজরুল
NewsView

নিউজভিউ ডেস্ক
সম্প্রতি প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর তিনি সেখানকার ছাত্র ছিলেন কিনা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা প্রশ্নের উত্তর দিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট করেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৩ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা পোস্টটিতে তিনি লেখেন, প্রধানমন্ত্রী অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি।
তিনি আরও জানান, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।
প্রধানমন্ত্রীর পড়াশোনা বন্ধের প্রসঙ্গে আলোকপাত করে তিনি জানান, সে সময় দেশে এরশাদের শাসন চলছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত কারণে তারেক রহমানের ঢাবিতে পড়াশোনা বন্ধ হয়ে যায়।

লোড হচ্ছে...