নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে এক রাতেই তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ডাকাত আতঙ্ক। উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে মঙ্গলবার গভীর রাতে একযোগে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ডাকাত দল প্রবাসী ও শ্রমিকের বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ ঘরের এমনকি পরনের কাপড়-চোপড়ও লুটে নিয়ে গেছে। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ২ ভরি স্বর্ণ, ১০ ভরি রুপা ও ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে। সেখান থেকে বেরিয়ে ডাকাতরা পাশের প্রবাসী আল আমিনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটে নেয় তারা।
সবশেষে ডাকাত দল লক্ষ্যবস্তু বানায় পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়ি। সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে, তার ছেলে এবং বেড়াতে আসা মেয়ের জামাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ ও ৯ ভরি রুপাসহ ব্যবহার্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। অসহায় এই শ্রমিক আক্ষেপ করে বলেন, "গত বছরও আমার এই বাসায় ডাকাতি হয়েছিল, এবারও সব শেষ করে দিল।"
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করছে। ডাকাত চক্রকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। বারবার একই এলাকায় ডাকাতির ঘটনায় নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

লোড হচ্ছে...