নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী
পরিবেশ রক্ষায় জোর দিচ্ছে সরকার, দূষণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের ঘোষণা
NewsView5

নিউজভিউ ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে সরকার গাছ লাগানো, নদী ও খাল খননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা প্রশাসনের আয়োজিত বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জলবায়ু সচেতনতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নদী ও জলাশয়ের প্রাণ-প্রকৃতি ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারেও সরকার কাজ করছে।
তিনি আরও জানান, পানি দূষণের প্রধান কারণ বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং অনেক শিল্পপ্রতিষ্ঠানের ইটিপি সঠিকভাবে চালু না থাকা। এ সমস্যা মনিটরিংয়ে বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন ট্র্যাকিংয়ের আওতায় আনা হচ্ছে। নারায়ণগঞ্জেও দূষণের উৎস চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটা প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৮ হাজার ইটভাটার মধ্যে অর্ধেকের বেশি অবৈধ, যা পরিবেশ দূষণের বড় কারণ। এ বিষয়ে সমন্বিতভাবে কাজ চলছে এবং ইটের বিকল্প ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...