নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন: আধুনিক ও পরিকল্পিত নগরের পথে নতুন অধ্যায়
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর নিকটবর্তী এলাকাকে নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ মহোদয়ের সদয় নির্দেশনার প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
প্রশাসক মহোদয়ের আন্তরিক উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬” অনুমোদিত হয়। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়।
এই গেজেট প্রকাশের মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়ে নগরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিল। সংশ্লিষ্টদের আশা, নতুন এই কর্তৃপক্ষ একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের মূল লক্ষ্য হবে—নগরের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং সর্বোপরি উন্নত নাগরিক জীবন নিশ্চিত করা।
নগর পরিকল্পনা ও উন্নয়নে এই নতুন প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

লোড হচ্ছে...