নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে তিন থানায় ওসির রদবদল
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ তিন থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল নিশ্চিত করা হয়। জনস্বার্থে এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
নতুন পদায়ন অনুযায়ী ফতুল্লা মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল মান্নানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ডিবি (সদর জোন) ইনচার্জ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ লাইনসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে প্রশাসনিক কারণে সদর মডেল থানার ওসি মো. আব্দুল হালিম ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিককে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। শূন্য হওয়া ওই পদগুলো পূরণ করতেই নতুন এই পদায়ন কার্যকর করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা নিজ নিজ থানায় দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।

লোড হচ্ছে...