আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা
NewsView5

নিউজভিউ ডেস্ক
অবরুদ্ধ হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা দুই পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন এবং কেউ আহত হননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৯ জুন) ভোরে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “পাইলটরা ভালো আছেন। কেউ আহত হননি। এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।”
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথমে জানায়, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার অজ্ঞাত কারণে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এটি শত্রুপক্ষের হামলায় ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বৈশ্বিক তেল সরবরাহের বড় অংশ পরিবাহিত হয়।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাঁর ভাষ্য, চুক্তি স্বাক্ষর হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় শুরু হতে পারে।

লোড হচ্ছে...