সারা দেশ
মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা
NewsView4

নিউজভিউ ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতও একই এলাকার স্থানীয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে আসেন হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...