নারায়ণগঞ্জবন্দর
শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উঠানে খেলাধুলার সময় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার (১২ এপ্রিল) বিকেলে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউসুফ ওই এলাকার মৃত কাশেম আলী মিয়ার ছেলে এবং ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির উঠানে সহপাঠীদের সাথে খেলা করছিল। এ সময় অভিযুক্ত ইউসুফ শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করলে নানী তার কাছে বিস্তারিত জানতে পারেন।
ঘটনা জানাজানির পর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
বন্দর থানার ওসি গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

লোড হচ্ছে...