নারায়ণগঞ্জসদর
সাবেক কাউন্সিলর মতির সহযোগী রবিন গ্রেপ্তার
NewsView

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক আহ্বায়ক মতির ঘনিষ্ঠ সহযোগী রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকারী এই যুবলীগ কর্মীর বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পদ্মা ডিপোর সামনে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল তাকে আটক করেন। গ্রেপ্তারকৃত রবিন গোদনাইল বার্মাশীল এলাকার আবুল কালাম ফকিরের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রবিন ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক আহ্বায়ক মতির অন্যতম অস্ত্রধারী সহযোগী। মতির কারাবাসের পরও রবিন তাঁর নির্দেশে গোদনাইল ও বার্মাশীল এলাকায় তৎপর ছিলেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী চক্রের কর্মকাণ্ড গোপনে পরিচালনা করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহিনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার একটি মামলায় রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লোড হচ্ছে...