নারায়ণগঞ্জ
ঘরে ঘরে ৩১ দফার লিফলেট পৌঁছে দিলেন মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১১ নং ওয়ার্ড এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রূপরেখা তুলে ধরাই ছিল এই কর্মসূচির লক্ষ্য।
গণসংযোগটি ১১ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় দোকানপাট, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাবেশে রূপ নেয়।
এ সময় মাসুদুজ্জামান পথচারী ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। স্থানীয়রা তাঁদের দৈনন্দিন সমস্যা, জলাবদ্ধতা, যানজট এবং তরুণদের জন্য খেলার মাঠেসহ বিভিন্ন দাবি তাঁর সামনে তুলে ধরেন।
প্রচারপত্র বিতরণকালে মাসুদুজ্জামান বলেন, এই ১১ নম্বর ওয়ার্ডের বড় মসজিদ সংলগ্ন এলাকাতেই আমার পূর্বপুরুষেরা বসবাস করতেন। এখানেই আমার শিকড় প্রোথিত। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার এই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে নিজের এলাকায় আসতে পেরে আমি গর্বিত। দেশনায়ক তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, ইনশাআল্লাহ এই ৩১ দফার মাধ্যমেই তা বাস্তবায়ন হবে।
তিনি আগামী নির্বাচনে এই রূপরেখা বাস্তবায়নে এলাকাবাসীর সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সদস্য হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন এবং অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল এবং কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। পুরো কার্যক্রমটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

লোড হচ্ছে...