নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় তিতুমীর একাডেমির মেধা পুরস্কার বিতরণ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় কায়েমপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহিদ তিতুমীর একাডেমি’-র ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দক্ষ হওয়ার পাশাপাশি নৈতিক আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মাওলানা আবদুল জব্বার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "শহিদ তিতুমীর ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। আজ তোমাদের সেই সাহস বুকে ধারণ করতে হবে।"
বিশেষ গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের ‘শহিদ ওসমান হাদি’-র আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, "বর্তমান যুগে আমাদের জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। কম্পিউটারসহ আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে।" অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি জাতিকে রক্ষা করতে হলে আগে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আর শিক্ষকরা যদি আন্তরিকতার সাথে পাঠদান করেন, তবেই একটি প্রতিষ্ঠানের মান ও মর্যাদা বৃদ্ধি পায়।"
শহিদ তিতুমীর একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন এবং শিক্ষিকা মাবিয়া সিদ্দিকা। দিকনির্দেশনামূলক আলোচনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান এবং অ্যাডভোকেট মো. রাসেল প্রধান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে ২০২৫ শিক্ষাবর্ষের মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একাডেমীর দীর্ঘদিনের দপ্তরী মরহুম মো. নাসির উদ্দিনসহ সকলের রুহের মাগফিরাত এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক আব্দুর রহমান।

লোড হচ্ছে...