রাজনীতি
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ অতিষ্ঠ: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। সোমবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব নগর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় তিনি অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, "নির্বাচনী মাঠ গোছানোর কাজ আমরা দ্রুততার সাথে সম্পন্ন করছি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ আজ অতিষ্ঠ। আগামী নির্বাচনে দেশের মানুষ প্রকৃত ইসলামী শক্তিকে বিজয়ী করার জন্য উন্মুখ হয়ে আছে, ইনশাআল্লাহ।"
কমিটির আহ্বায়ক হাসান ইমাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, নুর হোসেন, আ. রহমান রোমান ও ফারুক হাওলাদার, সমন্বয়কারী মাওলানা শামসুল আলম, অর্থ সমন্বয়কারী আব্দুল মতিন হাবিবী ও হাফেজ রবিউল ইসলামসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতারা।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় হাতপাখার পক্ষে জনসমর্থন তৈরি করতে তারা কাজ করে যাচ্ছেন। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বড় ব্যবধানে বিজয়ী হবেন।

লোড হচ্ছে...