রাজনীতিবন্দর
দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন: সাবেক চেয়ারম্যান মুকুল
NewsView

নিউজভিউ
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বন্দরে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কদমরসুল এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, "আমাদের দেশমাতা ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আজ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় সমবেত হয়েছি। দেশ ও মানুষের জন্য তাঁর যে ত্যাগ, তা কোনোদিন ভোলার নয়। আপনারা সবাই প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন।"
নির্বাচনী প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "সামনে আমাদের বড় পরীক্ষা। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয়ে কাজ করবেন।"
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, মনিরুজ্জামান মনির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা মালেক মেম্বার ও রাসেল।
আরও উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মান্নান ও হাজী আসলাম, ২৫নং ওয়ার্ড নেতা আবু নাসের, ১৯নং ওয়ার্ড নেতা ফারুক চৌধুরী, বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন নেতা স্বপন মাহমুদ, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, শাহাদাত হোসেন, পিয়ার, ধামগড় ইউনিয়ন নেতা ইসলাম ও নূরুজ্জামানসহ বন্দর থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

লোড হচ্ছে...