রাজনীতিসদর
প্রতিটি ঘরে ঘরে এখন পরিবর্তনের হাওয়া বইছে: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
ইসলামী আন্দোলনের প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা ও আস্থা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ডিআইটি এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনতা আগামী ১২ তারিখ হাতপাখায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ মানুষের সামনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এসেছে। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখ ভোটাররা বিপুল উৎসাহে কেন্দ্রে গিয়ে হাতপাখার পক্ষে তাদের রায় দেবেন। প্রতিটি ঘরে ঘরে এখন পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ ইনসাফ কায়েমের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।
পথসভা ও গণসংযোগে প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পোশাক শ্রমিক আন্দোলনের সভাপতি ফারুক হাওলাদার, নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ. রহমান রোমান, আ. সোবহান এবং অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডিআইটি ও তার আশপাশের এলাকায় লিফলেট বিতরণকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে হাতপাখা প্রতীককে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হাতপাখাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

লোড হচ্ছে...