নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু, আহত ২
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল (৪৮) নামে এক বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁকে উদ্ধার করতে গিয়ে ডিপিডিসির আরও দুজন কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের সোনামিয়া বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত বিদ্যুৎ কর্মীরা হলেন আব্দুল করিম (৩৫) ও আব্দুল রাজ্জাক (৩৬)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিপিডিসির ঠিকাদার আব্দুর রহমানের নেতৃত্বে ৯ জন বিদ্যুৎ কর্মী এবং ডিপিডিসির লাইনম্যান আক্তার ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার পরিবর্তনের জন্য ঘটনাস্থলে আসেন।
জানা গেছে, ট্রান্সফরমার পরিবর্তনের পূর্বে লাইনম্যান আক্তার মুঠোফোনে ডিপিডিসির কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা শাহআলম ও উজ্জ্বলকে বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত লাইনম্যান আক্তার টেকনিশিয়ান নজরুলকে ট্রান্সফরমার পরিবর্তনের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে নজরুল খুঁটিতে উঠে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির সঙ্গে আটকে থাকেন। পরে দ্রুত আব্দুল করিম ও আব্দুল রাজ্জাক তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন।
এ বিষয়ে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী জানান, কিভাবে এ ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। দায়িত্বে থাকা কারও গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি জানান, এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনায় নজরুল নামে একজন মারা গেছেন এবং দু'জন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

লোড হচ্ছে...