খেলা
একই দলে রোনালদো ও পুত্র, বিরল দৃশ্যের অপেক্ষায় ফুটবল বিশ্ব
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ফুটবল ইতিহাসে এক অনন্য ও বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে একই দলের জার্সিতে মাঠে নামতে পারেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। সৌদি আরবের ক্লাব আল নাসরকে ঘিরে এমন এক রোমাঞ্চকর সম্ভাবনা এখন ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বর্তমানে ৪১ বছর বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। তার জাদুকরী পারফরম্যান্সে সৌদি প্রো লিগে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। শিরোপার সুবাস পেতে থাকা ক্লাবটি এখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রোনালদো পুত্রকে যুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ক্লাব সূত্রে জানা গেছে, চলতি মৌসুম শেষেই রোনালদো জুনিয়রকে মূল দলে উন্নীত করার প্রক্রিয়া শুরু হতে পারে।
রোনালদো আরও এক মৌসুমের জন্য আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। অন্যদিকে, বাবার পদাঙ্ক অনুসরণ করে জুনিয়র রোনালদোও ক্লাবের বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার জানান দিচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, বাবা-ছেলের একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া কেবল মাঠের শক্তিই বাড়াবে না, বরং বৈশ্বিক প্রচার ও জনপ্রিয়তার ক্ষেত্রে আল নাসরকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মাঝে বইছে উচ্ছ্বাসের জোয়ার। এর আগে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসকে তার ছেলের সঙ্গে খেলতে দেখা গেলেও ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরল। ফুটবলপ্রেমীরা এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন 'সিআর সেভেন' ও 'সিআর সেভেন জুনিয়র' একসঙ্গে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপাবেন।

লোড হচ্ছে...