নারায়ণগঞ্জ
ফুলেল শুভেচ্ছায় বিদায় নিলেন এসপি জসীম উদ্দিন
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বদলিজনিত কারণে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা জানিয়েছে জেলা পুলিশ। সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ কর্তৃক এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ অংশগ্রহণ করেন। বিদায়ী অতিথির সাথে চাকরিকালীন অভিজ্ঞতা ও ভালো কাজের স্মৃতিচারণ করেন উপস্থিত কর্মকর্তারা।
পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের স্বল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সবাই একইসাথে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের পারিবারিক জীবন ও চাকরি জীবনে সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন মহোদয় তাঁর বক্তব্যে জেলায় কর্মকালীন নানান অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি সবার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ও মূল্যবান বক্তব্য প্রদান করে বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য পুলিশকে সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।"
তিনি আশা প্রকাশ করেন, জেলা পুলিশ তার এই নির্দেশনা অনুসরণ করে আগামী দিনেও সুনামের সাথে জনগণের সেবা করে যাবে।

লোড হচ্ছে...