রাজনীতি
নবনির্বাচিত দুই এমপির সঙ্গে ‘উই আর ভলান্টিয়ার্স’র সৌজন্য সাক্ষাৎ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ পরিচিতি পাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার্স’-এর সদস্যরা নবনির্বাচিত দুই সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) পৃথকভাবে তাঁরা নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানান এবং সংগঠনের বিগত দিনের মানবিক কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন। এ সময় জনপ্রতিনিধিরা নারায়ণগঞ্জকে একটি আদর্শ, সুন্দর ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, সমাজ পরিবর্তনে তরুণ স্বেচ্ছাসেবীদের ভূমিকা অপরিসীম। সামাজিক ও মানবিক যে কোনো ভালো কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থাকারও আশ্বাস দেন তাঁরা।
একই সঙ্গে তাঁরা স্বেচ্ছাসেবীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিচ্ছন্ন নগরী গড়তে স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ‘উই আর ভলান্টিয়ার্স’-এর পরিচালক আহমেদুর রহমান তনু। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ফারদিন শেখ, আবদুল কুদ্দুস, মো. সবুজ, আসিফ ইসলাম, মো. আল আরিস, রাকিব ইসলাম, সাকিব ইসলাম, জিয়াউল হক জিয়া, মো. মাহিসহ সংগঠনের অন্যান্য নিবেদিতপ্রাণ কর্মীরা।

লোড হচ্ছে...