নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ ‘বোগদাদিয়া-১৩’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ‘জান্নাতি’ নামের একটি বাল্কহেড ডুবে গেছে। তবে বাল্কহেডে থাকা সুকানীসহ ৫ জন আরোহী সাঁতরে নিরাপদে তীরে আসতে সক্ষম হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ ডিসেম্বর) সকাল দশটার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায়। সংবাদ পেয়ে পাগলা নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লঞ্চটি জব্দ করেছে।
ডুবে যাওয়া ‘জান্নাতি’ বাল্কহেডের মালিক আলি আহেম্মদ জানান, বাল্কহেডটি চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ফতুল্লা লঞ্চঘাট অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ‘বোগদাদিয়া-১৩’ লঞ্চটি সরাসরি বাল্কহেডের দিকে আসতে দেখে তারা গতি পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় দুটি জলযানের মধ্যে সজোরে ধাক্কা লাগলে বাল্কহেডটি দ্রুত ঘটনাস্থলেই নদীতে ডুবে যায়। তবে ভেতরে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে রক্ষা পান।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লঞ্চটিকে আটক করে। তিনি নিশ্চিত করেন, এই নৌ দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লোড হচ্ছে...