নারায়ণগঞ্জরূপগঞ্জ
ফ্রি ফায়ার গেমসের আইডি কিনতে ডাকাতির নাটক, ৩ কিশোর আটক
NewsView

নিউজ ভিউ
মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার অর্থের জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছে এক কিশোর। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন কিশোরকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। শনিবার (৬ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তারিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর কাঞ্চন এলাকায় দুপুরে ওই কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা— এমন অভিযোগ এনে কিশোরের বাবা বাদী হয়ে থানায় ডাকাতির মামলা করেছিলেন।
ওসি জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরের এক বন্ধু নতুন মোবাইল কিনে ফেললে পরিবারের সদস্যরা টাকার উৎস জানতে চান। তার জবাবে সন্দেহ তৈরি হলে স্থানীয়রা তিন কিশোরকে আটক করে মারধর করলে তারা ডাকাতির নাটকের কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন কিশোর স্বীকার করেছে যে, নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্যই তারা বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছিল।
গ্রেফতার হওয়া এক কিশোরের বাবা বলেন, "আমার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিছু বখাটে বন্ধুর পাল্লায় পড়ে এ কাজ করেছে। মোবাইল কিনে গেম খেলার জন্য তারা এ নাটক সাজিয়েছে।"

লোড হচ্ছে...