নারায়ণগঞ্জবন্দর
বন্দরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে একটি ভাড়া বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ১ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের নাম সাথী আক্তার (৩২)। সে রাজবাড়ী জেলার রামকান্তপুর পাঠানপাড়া এলাকার মৃত এলাহী মিয়ার মেয়ে। তিনি ওই এলাকার শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে যেকোনো সময় নিজ ঘরের ভেতরে আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাথী আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রাতে তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

লোড হচ্ছে...