রাজনীতিসদর
বিশুদ্ধ পানি দিয়ে তৃষ্ণার্তদের প্রাণ জুড়াচ্ছে খোরশেদ
NHP NewsView

নিউজভিউ
বৈশাখী দাবদাহে যখন পুড়ছে নারায়ণগঞ্জ তখন রাজপথের শ্রমজীবী ও সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অসহনীয় তাপদাহে অতিষ্ঠ জনজীবনকে স্বস্তি দিতে শনিবার (২৫ এপ্রিল) শহরের ব্যস্ততম পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এই স্বেচ্ছাসেবী দল। দ্বিতীয় দিনের মতো চলমান এই উদ্যোগে সামিল হয়ে শত শত তৃষ্ণার্ত মানুষ তাদের প্রাণ জুড়াচ্ছেন।
সকাল থেকেই চাষাঢ়া শহীদ মিনারসহ শহরের প্রধান মোড়গুলোতে দেখা গেছে যুবদল নেতা খোরশেদের স্বেচ্ছাসেবকদের তৎপরতা। প্রখর সূর্যতাপে ঘেমে-নেয়ে একাকার হওয়া রিকশাচালক, দিনমজুর ও দূরপাল্লার যাত্রীদের ডেকে ডেকে গ্লাসে করে বিশুদ্ধ পানি পান করাচ্ছেন তারা। বিশেষ করে সড়কে শৃঙ্খলা রক্ষায় নিরলস দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে মিনারেল ওয়াটার ও স্যালাইন পৌঁছে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, তীব্র গরমে মানুষের শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যাচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী এ সময় প্রচুর বিশুদ্ধ পানি পান করা জরুরি। কিন্তু শহরে পথচলতি মানুষের জন্য নিরাপদ পানি পাওয়া অনেক সময় দুরুহ হয়ে পড়ে। এই মানবিক সংকট মোকাবিলায় আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় সুপেয় পানি নিয়ে হাজির হয়েছি। আমাদের এখান থেকে যে কেউ তৃপ্তি ভরে পানি পান করার পাশাপাশি চাইলে বোতলে করেও সংগ্রহ করতে পারছেন।
তিনি আরও জানান, নগরীর কোনো মোড়ে যেন কোনো তৃষ্ণার্ত মানুষ বিশুদ্ধ পানির অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যে তাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে। পানির গুণগত মান বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন যাতে করে পানিবাহিত রোগের কোনো ঝুঁকি না থাকে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অর্থাৎ যতদিন এই রেকর্ড ভাঙা তাপদাহ বজায় থাকবে, ততদিন নারায়ণগঞ্জবাসীর সেবায় এই পানি বিতরণ কর্মসূচি বিরতিহীনভাবে চলবে।

লোড হচ্ছে...