নারায়ণগঞ্জআড়াইহাজার
মুড়িতে ‘হাইড্রোজ’ ও ‘ইউরিয়া’ ব্যবহার রুখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান
NewsView

নিউজভিউ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে বিশেষ তদারকি অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সদর উপজেলার ইসরাফিল সরকার রোড ও দাপা ইদ্রাকপুর এলাকার মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক না পাওয়া গেলেও ব্যবসায়িক অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ইফতারির প্রধান অনুষঙ্গ মুড়িতে অনেক সময় উজ্জ্বলতা বাড়াতে ও আকার বড় করতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ও ‘ইউরিয়া’ ব্যবহার করা হয়। তবে এদিনের অভিযানে পরিদর্শিত কারখানাগুলোতে এ ধরনের কোনো ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি, যা ভোক্তাদের জন্য একটি স্বস্তির খবর।
রাসায়নিকমুক্ত হলেও প্রতিষ্ঠান দুটিতে অন্যান্য প্রশাসনিক অসঙ্গতি ধরা পড়ে। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন করার অপরাধে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে মেসার্স সোনারগাঁও শাহপরান ফুডকে ৫,০০০ টাকা এবং মেসার্স ভান্ডারী ফুডকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কারখানা দুটি সিলগালাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস টিম।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, রমজান উপলক্ষে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এ ধরনের ঝটিকা অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...