জাতীয়
সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ তারেক রহমান
NewsView

নিউজভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি যমুনার ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভার অংশ। দীর্ঘ সময় পর তারেক রহমান দেশে ফিরে আসার পর সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই সাক্ষাৎকে কেন্দ্র করে যমুনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার এই বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক। তিনি স্পষ্ট করে বলেন যে, এই সাক্ষাতে আপাতত কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নেই।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ধারাবাহিক সংলাপ ও মতবিনিময়ের মধ্যেই এই ব্যক্তিগত পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

লোড হচ্ছে...