নারায়ণগঞ্জসদর
এড. মাসুমের পিতা ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী বুধবার
NewsView

নারায়ণগঞ্জ শুধু এক ভাষাসৈনিককেই নয়, একজন সমাজসেবক ও শিল্প সংগঠককে হারিয়েছে। ১২ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের পিতা, মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী। তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মরহুম এম আবু বকর সিদ্দিকী ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, ভাষা আন্দোলনে অবদান: তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং কারাবরণও করেন। রাজনৈতিক পটভূমি: ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য ও সংস্কৃতি: তাঁর রচিত রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” তৎকালীন পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল। শিল্প ও বাণিজ্য: তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি এবং ধান-চাল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শিক্ষা বিস্তার: তিনি ইসলামিক সোসাইটি নারায়ণগঞ্জ ও মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি ও কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুবার্ষিকীতে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং নেওয়াজ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের বড় ছেলে শহিদ বাঙ্গালী ও চতুর্থ ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই মাহফিলে অংশ নিয়ে তাঁদের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

লোড হচ্ছে...