নারায়ণগঞ্জসদর
ডেঙ্গু প্রতিরোধে ২০০ জনের মাঝে মশারী দিলেন 'আমরা নারায়ণগঞ্জবাসী'
NewsView

নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরের মহামারী পরিস্থিতিতে নাগরিক দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছে জনসেবামূলক সংগঠন "আমরা নারায়ণগঞ্জবাসী"। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব মতিউর রহমানের আর্থিক সহায়তায় এই সংগঠন ডেঙ্গু হটস্পট চিহ্নিত এলাকায় দ্বিতীয় দিনের মতো মশারী বিতরণ করেছে।
রোববার (৯ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় জল্লারপাড় (লেকপাড়) এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে দুই শতাধিক অস্বচ্ছল ব্যক্তির মাঝে উন্নতমানের মশারী বিতরণ করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, জল্লারপাড় এলাকাটি বর্তমানে ডেঙ্গু রোগের হটস্পট। তাই এই এলাকা ও এর আশেপাশের অস্বচ্ছল মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই মশারী বিতরণ জরুরি ছিল। তিনি উল্লেখ করেন, "আমরা নারায়ণগঞ্জবাসী" সব সময় নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন এবং বিভিন্ন দুর্যোগে মানব সেবার কাজ করে থাকে।
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মন্টু ডেঙ্গু পরিস্থিতিকে 'ভয়াবহ আকার ধারণ করেছে' বলে বর্ণনা করেন।
তিনি বলেন, "ডেঙ্গু, চিকনগুনিয়া, টাইফয়েড ইত্যাদি মশাবাহিত রোগে ইতিমধ্যে বহু মূল্যবান প্রাণ ঝড়ে গেছে।"
তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে এই ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানান, যাতে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি, সমাজের বিত্তবানদেরও মশা নিধন কার্যক্রমে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ আনোয়ার হোসেন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইমরান শরীফ সহ রাজীউদ্দিন আহম্মেদ, হাজী আব্দুর রহমান শ্যামল, জাহাঙ্গীর হোসেন খোকন, নজরুল ইসলাম রোমান, মোস্তাফিজুর রহমান শিপলু সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...