নারায়ণগঞ্জ
জনগণের মতামত নিতে দ্রুত গণভোটের ব্যবস্থা করতে হবে: মাওলানা জব্বার
NewsView

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, গণভোট অনুষ্ঠানসহ তাদের উত্থাপিত ৫ দফা দাবি দ্রুত কার্যকর করার দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়ে তাদের সাংগঠনিক শক্তির জানান দেন।
বাদ যোহর আয়োজিত এই কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা তাদের দাবির প্রতি জোরালো সমর্থন জানান। মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই সনদ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার সনদে স্বাক্ষর করেছে, তাই কালক্ষেপণ না করে অবিলম্বে এর আইনি ভিত্তি নিশ্চিত করে আদেশ জারি করতে হবে এবং জনগণের মতামত নিতে দ্রুত গণভোটের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, ৫ দফা দাবির বাস্তবায়ন ছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়।
মিছিল চলাকালীন নেতাকর্মীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এই বিশাল মিছিলে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ নাসির উদ্দিন ও মুহাম্মদ জামাল হোসাইন সহ কর্ম পরিষদ সদস্য এবং মহানগরীর সকল থানার আমীরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের প্রশ্নে গণভোটের আয়োজন এবং ৫ দফা দাবি কার্যকর করার বিষয়ে জামায়াত কঠোর অবস্থানে থাকবে বলে সমাবেশে ঘোষণা করা হয়।

লোড হচ্ছে...