রাজনীতিসদর
মাদক-সন্ত্রাস পুরো জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়: জব্বার
NHP NewsView

নিউজভিউ
সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ফতুল্লার দেলপাড়া আপ্যায়ন কমিউনিটি সেন্টারে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, মাদক ও সন্ত্রাস কেবল ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে এই পথ থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি মো. মারুফুল ইসলাম সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে অচিরেই একটি নিরাপদ ও সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
ব্যতিক্রমী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না এবং জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ মিয়াজী। ইফতার মাহফিলে কুতুবপুর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কাশফুল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ভুইগড় প্রগতি সংসদ, দেলপাড়া সামাজিক উন্নয়ন ফোরাম এবং নূরবাগ যুব উন্নয়ন ফোরামসহ ফতুল্লার ছোট-বড় অর্ধশতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...