রাজনীতিসদর
নারায়ণগঞ্জে উপদেষ্টা ফরিদা আখতার
মৌলিক সংস্কার টেকসই করতে ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত জরুরি
NewsView

নিউজভিউ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা এখনো ওৎ পেতে আছে এবং সুযোগ পেলেই ফিরে আসতে চায়। দেশের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করতে এবং আগামী নির্বাচিত সরকারের পথ সুগম করতেই বর্তমান সরকার ‘হ্যাঁ’ ভোটের আয়োজন করেছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “বিগত শাসনের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা আমাদের স্বাচ্ছন্দ্যে কাজ করতে দিতে চায় না। এই পরিস্থিতিতে দেশে যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, তা টেকসই করতে জনগণের রায় বা ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত জরুরি। এই ভোটের মাধ্যমেই আগামী দিনের নির্বাচিত সরকার একটি শক্তিশালী ভিত্তি পাবে।”
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন যে ভোট হবে অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর। কেউ ভয় পাবেন না, সবাই নির্ভয়ে কেন্দ্রে এসে নিজের মতামত জানাবেন। সাধারণ মানুষের অংশগ্রহণই এই গণভোটকে সফল করবে।”
সমাবেশের শুরুতে একটি বিশেষ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে ডিজিটাল পর্দায় ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রধান উপদেষ্টার ভাষণ প্রচার করা হয়। এছাড়া ভোটারদের সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক গান ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...