সারা দেশ
রাঙ্গুনিয়ায় লাথিতে প্রাণ গেল ব্যবসায়ীর
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দোভাষী বাজারে বাসার মালিকের লাথির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় বাজারের আমতলী গলিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম আবুল কাশেম (৬০)। তিনি দোভাষী বাজারে ফুটপাতে বিভিন্ন ফলের ব্যবসা করতেন এবং আমতল গলিতে ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত জমিদার মোহাম্মদ সুমন তাকে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল হক জানান, বাজারের আমতলী গলিতে বাৎসরিক ভাড়ার চুক্তিতে জমিদারের জায়গায় নিজে ঘর তৈরি করে বসবাস করতেন। তাকে এলাকায় সবাই নেতা কাশেম বলে ডাকে। চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতাল থেকে তার লাশ কাপ্তাই থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহিরউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

লোড হচ্ছে...