নারায়ণগঞ্জবন্দর
তিতাস গ্যাসের লাইন পুনঃস্থাপনের দাবিতে ইউএনও’র শরণাপন্ন বন্দরবাসী
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: দীর্ঘ প্রায় চার মাস ধরে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার বন্দর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যর্থ তিতাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবশেষে বুধবার (৩ ডিসেম্বর) বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয়রা।
এলাকাবাসীর পক্ষে নাসিক ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকার স্মারকলিপি প্রদানকালে অভিযোগ করেন, চলতি বছরের আগস্টের শুরু থেকে বৃহত্তর সোনাকান্দা, মদনগঞ্জ, কলাগাছিয়া, কল্যানদীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, "সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিতাস কর্তৃপক্ষের কাছে অসংখ্য অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। গ্যাস সংকটের প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে গত মঙ্গলবার হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।" গ্যাস লাইন দ্রুত পুনঃস্থাপন করে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করাই তাদের মূল দাবি।
স্মারকলিপি প্রদানকালে হান্নান সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা এনামুল হক রোমেন, নাজমুল হাসান খুকুমণি, রাসেল, মনির হোসেন, রুবেল ও আব্দুল গণি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপি গ্রহণের পর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, "এলাকাবাসী গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্মারকলিপি দিয়েছেন। আমি ইতোমধ্যে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা অতিশীঘ্র সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।"

লোড হচ্ছে...