নারায়ণগঞ্জসদর
কালীর বাজারে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ
NewsView

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে ব্যাপক গণসংযোগ হয়েছে। এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দৃঢ় ঐক্যবদ্ধতা প্রদর্শন করে।
শনিবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের স্বপ্নের মোড় থেকে গণসংযোগ শুরু হয়। এটি আমলাপাড়া আবাসিক এলাকা, কালীর বাজার স্যানিটারি ও গোসারি মার্কেট, চারার গোপ ওষুধ মার্কেট, কাপড়ের মার্কেট, আমলাপাড়া জুয়েলারি মার্কেট ঘুরে ফ্রেঞ্জ মার্কেট ও কালীর বাজার পর্যন্ত বিস্তৃত হয়।
গণসংযোগের মূল উদ্দেশ্য ছিল ধানের শীষের প্রচারের পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।
নেতৃবৃন্দ বলেন. জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নির্দেশে শৃঙ্খলা বজায় রেখে আমরা সকল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে গোপন স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধে আমরা অঙ্গীকারবদ্ধ।
তারা যেকোনো বিভ্রান্তি ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ প্রার্থীকে ঘিরে কোনো বিভ্রান্তি, ষড়যন্ত্র বা অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না। ঐক্যবদ্ধভাবে ইতিবাচক রাজনৈতিক চিন্তা নিয়ে আমরা জনগণের পাশে আছি।
এই গণসংযোগে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সদর থানা যুবদল সভাপতি জাহাঙ্গীর মাতবর, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক মোঃ হানিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ শামীম রেজা, আলী আমজাদ মিন্টু সহ তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদর থানা যুবদল নেতা স্বপন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...