নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জের স্টিল মিলে কালো ধোঁয়া, ব্যবস্থা নেবে পরিবেশ অধিদপ্তর
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস লিমিটেড কারখানা থেকে কালো ধোঁয়া নির্গমনের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার মৈকুলী এলাকায় অবস্থিত কারখানাটি সরেজমিন পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা কালো ধোঁয়া নির্গমনের বিষয়টি দেখতে পান। দীর্ঘদিন ধরে কারখানার চিমনি দিয়ে পরিবেশদূষণকারী ধোঁয়া বের হওয়ার অভিযোগের পর এ অভিযান চালানো হয়।
পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাশেদ, পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কারখানার ভাট্টি, চিমনি ও ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কারখানাটির পরিবেশগত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনে পাওয়া তথ্য ও প্রমাণ বিশ্লেষণের পর পরিবেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাশেদ বলেন, বিক্রমপুর স্টিল মিলসের কালো ধোঁয়া নির্গমন ও পরিবেশগত অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...