রাজনীতিসদর
খালেদা জিয়ার জন্য নোবেল পুরস্কারের দাবি করলেন মুফতি কাশেমী
NewsView

নিউজভিউ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার ও নির্যাতন সহ্য করেছেন, তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি মনির হোসাইন কাশেমী। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফতুল্লার মাসদাইর পাঁচতলা মোড় এলাকায় ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি মনির হোসাইন কাশেমী বলেন, “আপনারা বেগম খালেদা জিয়ার ত্যাগের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক পুরস্কারের দাবিতে নারায়ণগঞ্জ থেকে আওয়াজ তুলুন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা ‘খেজুর গাছ’ মার্কায় ভোট দিলে সেই ভোট ধানের শীষ পাবে, আর ধানের শীষ জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বিএনপি সরকার গঠন করবে।”
অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের সময় তাঁর ওপর হওয়া জেল-জুলুমের স্মৃতিচারণ করে বলেন, জিয়া পরিবার তাঁকে আপনাদের সেবায় পাঠিয়েছেন এবং দল ও জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন।

লোড হচ্ছে...