নারায়ণগঞ্জ
ফতুল্লায় তিন মাদক কারবারি গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ধারালো কাঁচিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) গভীর রাতে মাসদাইর গুদারাঘাটের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফাইটার মনির, নাঈম ও মাসুম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

লোড হচ্ছে...