নারায়ণগঞ্জআড়াইহাজার
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে আনিসা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মনোহরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিসা ওই এলাকার স্থানীয় বাসিন্দা রাসেল মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল আনিসা। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে আনিসাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্বজনরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনিসাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
পরিবারের আদরের সন্তানের এমন অকাল মৃত্যুতে মনোহরদী এলাকায় শোকের মাতম চলছে।

লোড হচ্ছে...