জাতীয়
র্যাব পরিচয়ে বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই
NewsView

নিউজভিউ
রাজধানীর মাতুয়াইলে চলন্ত বাস থামিয়ে র্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত দুই কর্মচারী হলেন—নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। তারা শহরের কালির বাজার স্বর্ণপট্টির ‘হাজী জুয়েলারি’র কর্মচারী।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হাজী জুয়েলারির মালিক মনিরুল ইসলাম বুধবার সকালে স্বর্ণ বিক্রি করতে ওই দুই কর্মচারীকে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে পাঠান। সেখান থেকে স্বর্ণ বিক্রির নগদ ৮০ লাখ টাকা নিয়ে তারা ‘শ্রাবণ পরিবহন’ নামের একটি বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি মাতুয়াইল এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাস চলন্ত বাসের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে নিজেদের র্যাব পরিচয় দিয়ে দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে নেয়। পরে গাড়িতে তুলে তাদের চোখ বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে তাদের ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, "খবর পেয়ে বন্দর থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ছিনতাইকারীরা র্যাব পরিচয় দিয়েছিল।"
তিনি আরও বলেন, "যেহেতু ছিনতাইয়ের মূল ঘটনাটি যাত্রাবাড়ী থানা এলাকায় ঘটেছে, তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সেখানে মামলা করার জন্য পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। মামলা রেকর্ড হওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"

লোড হচ্ছে...