নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
NHP NewsView

নিউজভিউ
"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার যাত্রা শুরু হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে দিনব্যাপী এই বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বিজ্ঞানের চর্চায় আরও বেশি মনোযোগী হতে হবে। এ ধরনের মেলা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং নতুন নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আধুনিক ও উন্নত জেলা হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারের প্রতিনিধি), জেলা শিক্ষা অফিসার এবং সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ। এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানমনস্ক শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বৈজ্ঞানিক প্রকল্প ও স্টলগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয় এবং আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবন অতিথিদের সামনে তুলে ধরে। মেলা প্রাঙ্গণে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও বিজ্ঞানানুরাগী দর্শনার্থীদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

লোড হচ্ছে...