নারায়ণগঞ্জসদর
পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০০ কেজি পলিথিন জব্দ
NHP NewsView

নিউজভিউ
পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দসহ আর্থিক জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৪ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে মার্কেটের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে দণ্ডিত করা হয়। এর মধ্যে শাওন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং তাদের হেফাজত থেকে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অন্যদিকে, বায়োজিন স্টোর নামক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আরও ১০০ কেজি পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে অভিযানে মোট ২০০ কেজি পলিথিন ও ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...