রাজনীতি
শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ‘কাস্তে’ মার্কায় ভোট চাইলেন ইকবাল হোসেন
NewsView

নিউজভিউ
বড় বড় শোডাউন বা জাঁকজমকপূর্ণ প্রচারণার পথে না হেঁটে, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার কায়েমপুর এলাকায় গণসংযোগকালে তিনি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে ‘কাস্তে’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই গণসংযোগে ইকবাল হোসেন কায়েমপুর এলাকার পাড়া-মহল্লা, দোকানপাট ও কলকারখানার গেটে সাধারণ শ্রমজীবী মানুষের মুখোমুখি হন। পায়ে হেঁটে প্রচারণার এই কৌশল ভোটারদের মাঝে বিশেষ কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
প্রচারণার সময় ইকবাল হোসেন দিনমজুর, নারী শ্রমিক, ছাত্র ও যুবকদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষ তাঁর কাছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরির অভাব এবং কর্মসংস্থানের সংকটের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের এই অনিশ্চয়তা ও আকাঙ্ক্ষার কথা শুনে তিনি বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করেন।
পথসভায় ইকবাল হোসেন বলেন, “এই দেশ চলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের শ্রমে ও ঘামে। অথচ রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে এই সাধারণ মানুষের পক্ষে কথা বলার মতো কোনো প্রতিনিধি নেই। সংসদ এখন কোটিপতিদের দখলে।”
তিনি আরও বলেন, “নাগরিক অধিকার রক্ষা এবং মেহনতি মানুষের দাবি আদায়ে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে যেতে চাই। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে লুটেরা রাজনীতির বিপরীতে কাস্তে প্রতীকের কোনো বিকল্প নেই।”
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় সিপিবির স্থানীয় নেতা ও কর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মাঝে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে বামপন্থীদের শক্তিশালী করার আহ্বান জানান।

লোড হচ্ছে...