নারায়ণগঞ্জ
দেওভোগে মাদ্রাসা ঘিরে সংঘাত, সড়ক অবরোধে দীর্ঘ যানজট
NewsView5

নিউজভিউ ডেস্ক
দেওভোগ এলাকার একটি মাদ্রাসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়দের একাংশ। এতে ভোলাইল থেকে দেওভোগ হয়ে দুই নম্বর রেলগেট পর্যন্ত সড়কে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওভোগে অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আবু তাহের জিহাদী, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকনসহ কয়েকজনকে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে এ ঘটনার প্রতিবাদে তাদের সমর্থকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ভোলাইল-দেওভোগ-দুই নম্বর রেলগেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককে যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে দুর্ভোগে পড়েন।
ভোগান্তির শিকার কয়েকজন পথচারী বলেন, কোনো ঘটনা ঘটলেই সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া সমাধান হতে পারে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত।
এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে দেওভোগ এলাকার আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় অতিরিক্ত সতর্কতা বিরাজ করছে।

লোড হচ্ছে...