রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের শোক
NewsView

‘এক অপূরণীয় অভিভাবককে হারালো জাতি’
নিউজ ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেশনেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর এক আবেগঘন বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
তিনি বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের আলোকবর্তিকা এবং আপসহীন সংগ্রামের প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি আজ এক মহান অভিভাবককে হারালো। তিনি আজীবন দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন। বিশেষ করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাঁর যে আপসহীন নেতৃত্ব, তা বিশ্ব রাজনীতিতে বিরল।"
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন আরও বলেন, "বেগম জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের আস্থার ঠিকানা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল-জুলুম ও ত্যাগের শিকার হয়েছেন, কিন্তু কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর এই প্রস্থান বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।"
শোকবার্তায় গিয়াসউদ্দিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার, দলের অগনিত নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জসহ সারা দেশের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

লোড হচ্ছে...