রাজনীতিসদর
এবার মেঘনা ডিপোতে প্রতিমন্ত্রী, দিলেন হুঁশিয়ারি
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপোর সার্বিক কার্যক্রম তদারকি করতে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় অবস্থিত এই ডিপোতে পৌঁছান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর ব্যবস্থাপনা ও জ্বালানি তেল সরবরাহ প্রক্রিয়া সরজমিনে ঘুরে দেখেন। তিনি সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন। সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের সিন্ডিকেট, হয়রানি বা কৃত্রিম প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়ে তিনি প্রতিনিধিদের কাছ থেকে তথ্য গ্রহণ করেন।
এ সময় তেলের অবৈধ লেনদেন ও কালোবাজারি বন্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, "চোরাই পথে জ্বালানি তেল সরবরাহ, অবৈধ ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ব্যক্তি বা প্রতিষ্ঠান—উভয়পক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রায় এক ঘণ্টার এই ঝটিকা সফর শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

লোড হচ্ছে...